ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকীতে শিক্ষকদের আয়োজনে বসন্ত বরণ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৪-২-২০২৪ বিকাল ৬:৩
পটুয়াখালীর দুমকীতে শিক্ষক পরিবারের আয়োজনে "ফাগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় আড়ালে আড়ালে কোনে কোনে" এই শ্লোগানে পালিত হয়েছে বসন্ত বরনে শিক্ষকদের বন্ধন।
বুধবার দুপুরে উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন দি বিরতি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে   উপজেলার  কলেজ, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিতি ছিলেন। এসময় শিক্ষকগন, এক আনন্দঘন  পরিবেশে গান, কৌতুক , আবৃত্তি ও স্মৃতিচারণ  মাধ্যমে  দিবসটি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন, সরকারি জনতা কলেজের অধ্যক্ষ মোঃ আঃ লতিফ হাওলাদার, দুমকী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ জামাল হোসেন, আহমেদ হারুন কারিগরি ও বিএম ইনস্টিটিউট কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, দক্ষিণ বঙ্গ কৃষি কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন, দুমকী একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা আক্তার হেপী, এনকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: জব্বার হাওলাদার, পাঙ্গাশিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম,  আঙ্গারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: রব জোমাদ্দার, উত্তর শ্রীরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান ও সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন খানসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিতি ছিলেন। উপজেলার শতাধিক শিক্ষক দি বিরতি রেস্টুরেন্টে উপস্থিত হয়ে দিবসটি পালন করেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস