ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

দর্শনা পুরাতন বাজার ছাত্র সংঘ আয়োজিত সরস্বতী পুজা আয়োজন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-২-২০২৪ দুপুর ১২:২২

সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। পূজার দিন সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সার্বজনীন পূজামণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। পূজার পরের দিনটি শীতলাষষ্ঠী নামে পরিচিত। পশ্চিমবঙ্গে কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পূজার পরদিন অরন্ধন পালনের প্রথা রয়েছে।

দর্শনা পুরাতন বাজার ছাত্র সংঘ আয়োজিত সরস্বতী পুজা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আতিয়ার রহমান হাবু, মেয়র দর্শনা পৌরসভা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম ফারুক আরিফ যুগ্ন সাধারণ সম্পাদক দর্শনা পৌর আওয়ামিলীগ, জনাব মনিরুল ইসলাম প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, জনাব বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক দর্শনা পৌর আওয়ামিলীগ, জনাব স্বরুপ কুমার দাস, প্রধান শিক্ষক আজিমপুর স: প্রা: বিদ্যালয়, আরো উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর খালেক হোসেন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাবির হোসেন মিকা, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন। এছাড়া স্থানীয় ছাত্রছাত্রী ও অবিভাবকের বৃন্দ। এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং অতিথিবৃন্দ দের মাধ্যমে পুরুষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ছাত্র সংঘ সভাপতি বাধন কুমার মন্ডল , অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হৃদয় ভুপেন জয় অপু, জিৎ, উল্লাস, বিজয় চন্দন , দীপংকর, সুজয়, প্রমুখ।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত