মিরসরাইয়ে বসন্ত উৎসবে তরুণ উদ্যোক্তাদের মিলন মেলা
মিরসরাইয়ে বসন্ত উৎসব, তরুণ উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে'। বুধবার (পহেলা ফাল্গুন) দিনভর এ সুযোগ ছিল স্বেচ্ছাসেবী সংগঠন 'মীরসরাইয়ান' এর সার্বিক সহযোগিতায় মিরসরাই ক্যাফে রেষ্টুরেন্ট এর আয়োজনে এই পিঠা উৎসব সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিঠা উৎসবে ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়।
স্টলে স্থান পাওয়া উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিল পিঠা উৎসবে তৈরি পিঠাগুলোর মধ্যে ডিম সুন্দরী, পাটিসাপ্টা, ক্ষিরশা, নারিকেল পুলি, শিমের ফুল, কলসী ফুল, ফুলঝুরি, পাতা পিঠা, মধুভাত, নকশি পিঠা, জালা পিঠা, ফিরের নাড়-, তিলের পিঠা, দাঁতের পিঠা, আনন্দ বিলাস, কলা পাতার টুই, লাউ ও গোলাপ পিঠা সহ প্রায় দেড় শতাধিক রকমের পিঠা নিয়ে ১১ টি স্টলে মীরসরাইয়ের উদ্যোক্তারা বাহারি পিঠার ডালি নিয়ে প্রস্তুত ছিল। সর্বনিম্ন ৫ টাকা দামের শিমের ফুল থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত দামের পিঠা বিক্রি হয়।
মিরসরাই ক্যাফে রেষ্টুরেন্ট পরিচালক শাফাত ইশতিয়াক জানান, বর্তমান প্রজম্মকে গ্রামের হারিয়ে যাওয়া পিঠাগুলোর সবার সাথে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি তরুণ উদ্যোগক্তা হতে আগ্রহী হতে আমাদের এ আয়োজন। মিরসরাই ক্যাফে দ্বিতীয় বারের মতো এই পিঠা উৎসবের আয়োজন করেছে। তিনি এটাও বলেন পিঠা বিক্রির পুরো টাকাটা এতিম শিশুদের মাঝে বিলিয়ে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ছোট বেলায় যে সব পিঠা গুলো খেয়েছিলাম, সময় সুযোগ কারণে এখন খাওয়া হয় না। এখানে এসে অনেক গুলো পিঠার পাশাপাশি গ্রামীণ অনেক কিছু দেখতে পেলাম। বসন্ত উৎসব ও তরুণ উদ্যোক্তা মেলা আয়োজন করার জন্য মিরসরাই ক্যাফেকে ধন্যবাদ জানান।
এমএসএম / এমএসএম
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান