ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

সাতকানিয়ায় মামলা প্রত্যাহারের হুমকি দেয়ায় সংবাদ সম্মেলন


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ৩:১৪
চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহার ৯নং ওয়ার্ডের বহনা মুরা জামে মসজিদ পরিচালনা কমিটির দ্বন্দ্ব নিয়ে চলমান সহিংসতায় মফিজুল ইসলাম বাদী হয়ে মাওলানা নুরুল হকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করলে ওই মামলা প্রতিপক্ষ প্রত্যাহার করার অনবরত হুমকি প্রদর্শন করে যাচ্ছে বলে অভিযোগ এনে আজ  রোববার (১৫ আগস্ট) দুপুর ২টায় সাতকানিয়ার কেরানীহাটে সংবাদ সম্মেলন করেন মামলার বাদী।
 
সংবাদ সম্মেলনে তারা বলেন, মাওলানা নুরুল হকের পিতা ভুয়া ফেরবী দলিল ওয়াকফ করেছেন কিন্তু মসজিদকে জায়গা দেয়নি তাদের পরিবার। আর সেই ভুয়া ফেরবী দলিল মূলে ভুয়া মোতোয়াল্লি সেজে মসজিদ লোপাট করার ষড়যন্ত্র করার অভিযোগ আনেন সংবাদ সম্মেলনে বক্তারা। সংবাদ সম্মেলনে বাদীসহ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রফিক, সহ-সভাপতি মো. আবুল হাসেমসহ অনেকে ‍উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, সাতকানিয়ার ছদাহার ৯নং ওয়ার্ডের খোর্দ্দ কেওঁচিয়ায় বহনা মুড়া জামে মসজিদের সভাপতি মৃত আবুল কাশেমের ছেলে মো. মফিজুল হকের ওপর গত ২  জুলাই রাতে পূর্বপরিকল্পিতভাবে একই এলাকার এজাহার মিয়ার ছেলে মো. নুরুল হকসহ মোট ৬ জন সভাপতি পদের লোভে হামলা করে।

এমএসএম / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন