সংরক্ষিত নারী আসনে এমপি হলেন হাসিনা বারী চৌধুরী
গতকাল অনুষ্ঠিত আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে সংরক্ষিত আসনে ৪৮ জন নারী প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে। বিকেলে তাদের নাম ঘোষণা করা হয়।এতে ঢাকার হাসিনা বারী চৌধুরীসহ ৪৮ জনের নাম ঘোষণা করা হয়। হাসিনা বারী চৌধুরী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি ১,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে আসছেন।
গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের নির্ধারিত ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টি (দলীয় স্বতন্ত্রদের ১০টিসহ) পাবে আওয়ামী লীগ। এই ৪৮টি আসনের বিপরীতে ১৫৪৯ নারী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৬-৮ ফেব্রুয়ারি প্রতিটি ৫০ হাজার টাকা মূল্যের মনোনয়ন ফরম বিক্রি করে দলের আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি