ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

দ্বাদশ জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসনে এমপি হলেন ঠাকুরগাঁওয়ে দ্রৌপদী দেবী আগারওয়ালা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৫-২-২০২৪ দুপুর ৪:৬

১৪ ই ফেব্রæয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ভালবাসা দিবসেই ঠাকুরগাওবাসী পেল অত্যন্ত আনন্দের এক সংবাদ। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ঠাকুরগাঁও পৌরসভার একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা মনোনীত হয়েছেন। বুধবার সন্ধায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরতি এক প্রেস বিজ্ঞপ্তির মধ্যেমে জানা যায়, ওই দিন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরতœ শেখ হাসিনার এমপি’র সরকারি বাসভবন গনভবনে বাংলাদেশ আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরতœ শেখ হাসিনা এমপি। সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ঠাকুরগাঁওয়ের দ্রৌপদী দেবী আগারওয়ালার নাম তালিকার প্রথম নাম্বারেই মনোনীত করেন। একই সাথে দেশের মোট ৪৮ জন মনোনীত মহিলা সংসদের নামের তালিকাও প্রকাশ করা হয়।
এ খবর শোনামাত্রই দ্রৌপদী দেবী আগাওয়ালার পরিবার ও ঠাকুরগাঁওয়ে সর্বত্রই বইছে আনন্দের বন্যা। ইতিমধ্যে ঠাকুরগাঁওবাসীসহ বিভিন্ন মানুষজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাতে দেখা যায়। পৌর শহরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজনের সাথে কথা বললে তারা দ্রৌপদী দেবী আগারওয়ালাকে অত্যন্ত মানবিক, ন¤্র, ভদ্র ও দু:সাহসিক নেত্রী বলে মন্তব্য করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য ও উক্ত পদের জন্য প্রাপ্য ব্যক্তিকেই জনগনের সেবা করার সুযোগ দিয়েছেন বলে মত প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ