মিরসরাইয়ে খালে পাওয়া গেছে অজ্ঞাত ব্যক্তির লাশ
চট্টগ্রামের মিরসরাইয় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে বারোমাসি খাল থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক তার পরিচয় শনাক্ত করা যায়নি।
তার বয়স আনুমানিক (৪৫) বছর। বৃহস্পতিবার সকাল ১১টায় মুহুরী প্রজেক্ট সড়কের দেওয়ানপুর নালির দুয়ার এলাকার বারোমাসি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কে চলাচলের সময় বারোমাসি খালে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম মাস্টার বলেন, ‘আমার ইউনিয়নে বারোমাসি খালে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন আমাকে জানিয়েছে। এরপর আমি পুলিশকে বিষয়টি অবহিত করেছি।’
জোরারগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আলম হারুন জানান, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার পরিচয় সনাক্ত করা যায়নি। কিভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।
এমএসএম / এমএসএম
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান