ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হারানো মোবাইল ও ল্যাপটপ উদ্ধারে বাড্ডা থানার সাফল্য


মোস্তাফিজুর রহমান  photo মোস্তাফিজুর রহমান
প্রকাশিত: ১৬-২-২০২৪ দুপুর ১১:৪

রাজধানীর বাড্ডা থানা এলাকায় হারানো মোবাইল ও ল্যাপটপ উদ্ধারে একটি অভিযান পরিচালিত হয়। থানার অফিসার ইনচার্জ ইয়াসিন গাজীর নির্দেশে এস আই সাইফুল ইসলাম ভুঁইয়ার নের্তৃত্বে এস আই শাহ আলম খলিফা ও এস আই রুহুল আমিনের সমন্বয় একটি চৌকস দল এ অভিযানে প্রচুর হারানো মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামাল রাজধানীর ব্রাক ইউনিভার্সিটির শিক্ষার্থীর বলে জানা যায়। প্রকৃত মালিকদের খুঁজে তাদের হাতে তুলে দেন এ চৌকস দলের সমন্বয়ক সাইফুল ইসলাম ভুঁইয়া। গত ১৩ ফেব্রুয়ারী থানা অফিস কক্ষে এ হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। 
জানা গেছে ২০২৪ সালের শুরুতে রাজধানীর বাড্ডা থানা এলাকায ব্যাপকভাবে চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় এ উদ্ধার অভিযানে কিছু সংখ্যক ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার হয়। হারানো মালামাল উদ্ধারে এস আই সাইফুল ইসলামের বিচক্ষণতা দেখে সুশীল সমাজসহ স্থানীয় জনগণ ধন্যবাদ জ্ঞাপন করছেন। উদ্ধারকৃত জিনিসপত্র অফিসার ইনচার্জের কক্ষে আমন্ত্রন করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়া হয়। শিক্ষার্থীদের মাঝে হারানো মোবাইল ও ল্যাপটপ তুলে দেওয়ায় তাদের মাঝে স্বস্তির আমেজ দেখা গেছে। বাড্ডা থানার এ মহৎ কর্মসূচীকে ইতিবাচক সাড়া দিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল