নাঙ্গলকোটে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার লুট
কুমিল্লার নাঙ্গলকোটে এক পরিবারের সবাইকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষধ খাইয়ে অচেতন করে নগদ ২ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার জোড্ডা পূর্ব ইউপির দক্ষিণ শ্রীহাস্য (খিল পাড়া) হাজ্বী বাড়ীতে ঘটে এ ঘটনা। ঘটনার ৪ দিন পরও কোন সুরাহ না হওয়ায় সকালে সময় প্রতিনিধি সাংবাদিক মোঃ তাজুল ইসলাম মিয়াজী নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী মুঠোফোন এই ঘটনার বিষয় জানতে চাইলে তিনি দুইদিন থানায় ছিলনা বলে জানান এবং কল পেয়ে তৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণ করা হবে বলে অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী।
অভিযোগ সুত্রে জানা যায়, দক্ষিণ শ্রীহাস্য (খিল পাড়া) হাজ্বী বাড়ীর মৃত আব্দুল খালেকের ছেলে মো: হানিফ মিয়ার রান্না ঘরে পরিবারের অজান্তে চেতনানাশক ওষধ মিশিয়ে চলে যায় অজ্ঞাত দূর্বৃত্তরা। রাতে তার স্ত্রী সেলিনা বেগম (৩০), মা মমেনা বেগম (৮৫), তার ছেলে শিফায়েত হোসেন (৮),সৈরব রামিম (৬), মেয়ে রামিজা সুলতানা আক্তার (৩), রাতের খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে।
মঙ্গলবার সকালে হানিফের মিয়ার চাচাতো ভাইয়ের স্ত্রী সুরমা বেগম (৩০) সেলিনাদের ঘরের দরজা খোলা দেখতে পান। পরিবারের কাউকে না দেখায় ঘরে প্রবেশ করে সবাইকে অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন। পরে তাদেরকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।
বিষয়টি জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশের উপ-পরির্দশক মো: আবু বক্কর সিদ্দিক হাসপাতালে গিয়ে অসুস্থ সবাইকে দেখেন এবং সকল তথ্য নেন।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ সেলিনা বেগম বলেন, সোমবার রাতে খাবার খেয়ে পরিবারের সাবাই গুমিয়ে পড়েন। এরপর থেকে সবাই অচেতন হয়ে পড়ে। একদিন চিকিৎসা করার পর বাড়ীতে এসে দেখেন, ঘরে রক্ষীত নগদ ২ লাখ টাকা ও ঘরে থাকা ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দূর্বৃত্তরা। এখনও তিনি ও তার পরিবারের সবাই অসুস্থ্য রয়েছে। সব হারিয়ে নিঃস্ব পড়েছেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied