পরকীয়ার জেরে সেই মুদি ব্যবসায়ীকে হত্যা, প্রেমিকা আটক
মানিকগঞ্জের সাটুরিয়া থানার চাঞ্চল্যকর ও আলোচিত মুদি ব্যবসায়ী আঃ রউফ ওরফে রোমান হত্যার রহস্য উদঘাটন ও ২৪ ঘন্টার মধ্যে মূলহোতা হেলেনা বেগমকে উপজেলার নয়াডাঙ্গী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি ৩।
বৃহস্পতিবার বিকেলে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তি তিনি জানান, গ্রেফতারকৃত আসামি হেলেনা বেগম ও ভিকটিম রোমান পাশাপাশি গ্রামের বাসিন্দা। প্রায় ৪ বছর পূর্বে হেলেনা বেগমের স্বামী শামসুল হক মারা গেলে সে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন নয়াডিঙ্গী এলাকায় একটি গার্মেন্টসে চাকরী নেয় এবং ভিকটিম গাছবাড়ী এলাকার একটি মুদি দোকান করে জীবিকা নির্বাহ করতো। গ্রেফতারকৃত আসামী গার্মেন্টসে যাওয়া আসার মাঝে মুদি দোকানদার রোমানের দোকানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার সুত্রধরে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে।
এক পর্যায়ে তারা পারস্পরিক অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু অনৈতিক পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যকার দ্বন্দ্ব ও মনোমালিন্যের তৈরী হয়। এরই জের ধরে গত ১৪ ফেব্রুয়ারি রাতে পূর্ব পরিকল্পনা মতে রোমানের পরিহিত কালো রঙের শীতবস্ত্র দিয়ে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে আসামি হেলেনা। মৃত্যু নিশ্চিতের পরবর্তীতে কৌশলে সেখান থেকে পালিয়ে নিজ ঘরে এসে রাত্রিযাপন করতে থাকে। পরদিন বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে বাড়ির পাশে গাজিখালী নদীর পাড়ে একটি লেবু ক্ষেতে নোমানের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও র্যাবকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এরপর ঘটনার রহস্য উদঘাটনে র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তি ও ঘটনাস্থলে থাকা পারিপার্শ্বিক আলামত এবং তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার রহস্য উদঘাটনপূর্বক ঘটনার সাথে জড়িত অভিযুক্ত হেলেনা বেগম (৪৫)'কে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন নয়াডিঙ্গী এলাকা হতে আটক করতে সক্ষম হয়। আটকের পর অভিযুক্ত হেলেনা বেগমকে জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করে। উক্ত ঘটনায় সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
Link Copied