ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

সাগর কন্যা কুয়াকাটায় পর্যটকের চঞ্চলতা ফিরে পেয়েছে


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১৬-২-২০২৪ বিকাল ৫:৩০

সাপ্তাহিক ছুটিতে পর্যটকের ঢল নেমেছে পর্যটন নগরী কুয়াকাটায়। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সমুদ্রকণ্যা। দেশের একমাত্র বিরল স্থান যেখানে একই স্থানে দাঁড়িয়ে অবলোকন করা যায় উদয়-অস্তের নান্দনিক দৃশ্য।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের চঞ্চলতা ফিরে পেয়েছে । এবার হাসি ফুটেছে পর্যটন সংস্লিষ্ট ব্যবসায়ীদের মুখে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই গঙ্গামতি চর,
লাল কাকড়া চর,কুয়াকাটার কুয়া, বৌদ্ধবিহার, রাখাইন পল্লী, চর বিজয়, তিন নদী মোহানা, ঝাউবন,  শুটকি পল্লী, মার্কেট, লেম্বুর চর সহ সৈকতের প্রতিটি পর্যটন স্পটে পর্যটক এর ভীড় দেখা গেছে। ইতোমধ্যে আগামী ২১ফেব্রুয়ারি  পর্যন্ত কুয়াকাটার অধিকাংশ হোটেল-মোটেল ও কটেজ অগ্রিম বুকিং হয়ে গেছে। 

সংশ্লিষ্টরা বলছে, শুক্রবার কুয়াকাটা প্রায় অর্ধ লক্ষাধিকের বেশি পর্যটক অবস্থান করছেন। যে সকল পর্যটক অগ্রিম বুকিং ছাড়া এসেছেন তাদের বিপাকে পড়তে হয়েছে। হোটেল না পাওয়া পর্যটকদের সৈকতের ভেড়িবাদ, বালিয়াড়িসহ বিভিন্ন স্থানে ব্যাগ হাতে এদিক ওইদিক ছুটতে দেখা গেছে।

খুলনা থেকে আসা পর্যটক দম্পতি রিয়া মনি, নিলয়  বলেন, আমরা ছুটি পেয়ে মোটরসাইকেল নিয়ে 
 কুয়াকাটায় ট্যুরে এসেছি আবার রাতে চলে যাব। সামনে রমজান তাই এখন এসেছি। চমৎকার একটি যায়গা কুয়াকাটা। বেশ ভালোই লেগেছে। 

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন এর সভাপতি ইব্রাহিম ওয়াহিদ জানান, ফেব্রুয়ারি মূলত পর্যটকদের ভ্রমণের একটি উপযোগী সময়। এই সপ্তাহে কুয়াকাটায় রেকর্ড সংখ্যক পর্যটক হয়েছে।  যা বিগত এক বছরেও হয়নি। কুয়াকাটা যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ায় পর্যটকদের চাপ বেড়েছে। 

পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এবছর সিজনে কুয়াকাটা তেমন পর্যটক আসেনি। ভরা মৌসুমে আমাদের লোকসান গুনতে হয়েছে৷ তবে ফেব্রুয়ারি মাস জুড়ে কিছুটা পর্যটকদের সারা মিলছে। এতে হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে। 

আরো বলেন, কুয়াকাটায় পর্যটক বাড়লেও, রাত্রিযাপন অনেকটা কমছে। কারণ হিসাবে  বলছেন পদ্মা সেতু সহ দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি সেতুর কারনে যাতায়াত ব্যবস্থা সহজ ও দ্রুততম পর্যটকরা ফিরছে গন্তব্যে। 

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, কুয়াকাটায় ১৫ থেকে ২০ হাজার পর্যটকদের আবাসিক সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। হোটেল- মোটেল শতভাগ বুকিং রয়েছে। আজ কুয়াকাটা প্রায় অর্ধ লক্ষ পর্যটকদের সমাগম হয়েছে, এদের মধ্যে পার্শ্ববর্তী জেলার কিছু লোক রাতেই ফিরবে। 
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের কর্মকত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, পর্যটকদের নিরাপত্তায় আমাদের কঠোর নজরদারি ও গুরুত্বপূর্ণ কয়েকটি স্পট সহ পুরো সৈকত জুড়ে  রয়েছে সিসি ক্যামেরার আওতাভুক্ত।   কুয়াকাটায় দিন দিন পর্যটকের আগমন বৃদ্ধি পাচ্ছে। সে কারণে পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। 

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার