সাটুরিয়ায় আগুনে পুড়ে ছাই রহমানের বেঁচে থাকার শেষ সম্বল
মানিকগঞ্জের সাটুরিয়ায় অসহায় কৃষক রহমানের গোয়াল ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে তার শেষ সম্বলটুকু। আগুনের লেলিহান শিখাঁ কেড়ে নিয়েছে তার বাঁচার শেষ স্বপ্ন। বেঁচে থাকার শেষ সম্বল হারিয়ে সে তার স্ত্রী-সন্তানদের নিয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন।
এমন ঘটনা শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ মধ্যকান্দি গ্রামে ঘটেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রহমানের গোয়াল ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাড়া-প্রতিবেশীদের সহায়তায় দীর্ঘ এক থেকে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ইতিমধ্যে আগুনে অসহায় কৃষক রহমানের গোয়ালে থাকা বিশাল আকৃতির ২টি গরু ও ১টি ছাগলসহ গোয়াল ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নীকান্ডে অসহায় কৃষক রহমানের ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
ভুক্তভোগী রহমান হাউমাউ করে কেঁদে বলেন, আমি একজন অসহায় কৃষক, অনেক কষ্টে টাকা ঋণ করে গরু ছাগল ক্রয় করে লালন পালন করছি। এই গরু ছাগল বড় করার পর বিক্রি করেই আমাদের সংসার চালাবো। আগুনে পুড়ে আমার স্বপ্ন শেষ হয়ে গেছে। এখন আমরা কি খেয়ে বাঁচবো। আমি আমার পরিবার নিয়ে এখন কোথায় যাব। কিভাবে আমার ঋণের টাকা পরিশোধ করবো।
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো.রবিউল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
Link Copied