পূর্বধলায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ অনুষ্ঠিত
সারা দেশের ন্যায় শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান' র সভাপতিত্বে ও রেবেকা সুলতানার সঞ্চালনায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।
উদ্বোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য জনাব আহমদ হোসেন। তিনি বলেন, যার মেধা আছে সে হয় ইউনো/এসিল্যান্ড, যার মেধা নাই সে হয় ইউনোর পিয়ন। সুতরাং শিক্ষার পাশাপাশি শারীরিকগঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এটি শিশুদের সুস্থ ও সুন্দর জীবন গড়ার সহায়ক। অতএব আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে আপনার সন্তানকে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় গুরুত্ব দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল হক, ওসি (তদন্ত) মাসুম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন বকুল, কাঁপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন খান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপু, সাবেক জেলা আওয়ামী লীগ সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কালাম তালুকদার, তরুণ আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজিবর, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান জুয়েলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, ৫৪টি ইভেন্টে উপজেলার ১১টি ইউনিয়নের ৫৯৪ জন শিক্ষাথী প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাবিহা ইসলাম এর নৃত্য দেখে মুগ্ধ হয়ে ঐ স্কুলকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন আহমদ হোসেন (এমপি)। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied