ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে ইলামিত্র সংগ্রহশালার উদ্বোধন


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১৭-২-২০২৪ দুপুর ৪:৪১
তেভাগা আন্দোলনের বিপ্লবী নারী ইলামিত্রের স্মৃতি ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে মহিয়সী এ নারীর ইতিহাস তুলে ধরতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইলামিত্র সংগ্রহ শালার উদ্বোধন করা হয়েছে।শনিবার সকালে উপজেলার কেন্দুয়া রাওতাড়া গ্রামে এ সংগ্রহশালার উদ্বোধন করেন,মন্ত্রী পরিষদের সচিব মো.মাহবুব হোসেন। 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে ইলামিত্র সংগ্রহ সংগ্রহ শালার উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।এছাড়া চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুব হোসেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাঃ আব্দুল কাদের,নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার,মোহাইমিনা শারমিন( সাবেক ইএনও) ,সহকারি কমিশনার (ভূমি) সবুজ হাসান সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।উল্লেখ্য,ইলামিত্রের স্মৃতি বিজড়িত গ্রাম নাচোলের কেন্দুয়া রাওতাড়া গ্রাম।এ গ্রামেই বসেই ইলামিত্র বাংলার শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তেভাগা আন্দোলন সংঘঠিত হয়েছিল। তিনি ১৯৪৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত নাচোলের রাওতাড়া গ্রামে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন।
 
 

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত