ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে সমাজসেবক জালাল উদ্দিন চৌধুরী'র স্মরণসভা অনুষ্ঠিত


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৭-২-২০২৪ দুপুর ৪:৪৩

চট্টগ্রামের মিরসরাইয়ে ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান  বিশিষ্ট শিল্পপতি মরহুম এমডি এম জালাল উদ্দিন চৌধুরী'র স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বজলুছ ছোবহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

ক্লিফটন গ্রুপের পরিচালক মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, প্রফেসর শামসুদ্দোহা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মাহফুজুল হক জুনু সহ অন্যান্যরা।
মরহুম এমডি এম জালাল উদ্দিন চৌধুরী মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পাড়ার চৌধুরী বাড়িতে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন ২০২১ সালের ডিসেম্বরের ১৭ তারিখে। 
স্মরণসভায় বক্তারা মরহুমের স্মৃতি স্মরণ করে বলেন, ব্যক্তি জীবনে তিনি ছিলেন কর্মবীর, দানবীর, চৌকস ব্যক্তি। তিনি মানবিক ও সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

এমএসএম / এমএসএম

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা