ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজির দুইটি দাঁতিনা মাছ এক লাখ চব্বিশ হাজার টাকায় বিক্রি


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১৭-২-২০২৪ দুপুর ৪:৪৪
পটুয়াখালীর কুয়াকাটায়  জেলের জালে ধরা পড়েছে আধা মণ  ওজনের দুইটি দাঁতিনা মাছ। এক লাখ চব্বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছ দুইটি। এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলারে মাছদুটি পাওয়া যায়। 
 
শনিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে মৎস্য বন্দর মহিপুরের কুতুবদিয়া ফিস এ মাছ দুটি বিক্রির জন্য উঠানো হয়। এ সময় ডাকের মাধ্যমে মাছদুটি কিনে নেয় মৎস্য পাইকার সজীব হোসেন।এফবি মায়ের দোয়া ট্রলারে এই মাছ দুইটি গত তিন দিন আগে গভীর সাগরে ধরা পড়ে।
 
 ট্রলার মাঝি লক্ষি মিয়া বলেন, সচারাচর দাঁতিনা মাছগুলো তেমন একটা পাওয়া যায়না। আমরা সাগরে ইলিশের জাল ফেলেছিলাম তখন হঠাৎ দেখি বড় কোন মাছ, প্রথমে ভেবেছিলাম কোরাল মাছ পরে কাছাকাছি গিয়ে দেখি দুটি দাতিনা মাছ।
 
মহিপুর কুতুবদিয়া ফিস এর মালিক বলেন, দাঁতিনা মাছদুটি ২ লাখ ৪০ হাজার টাকা মণ হিসাবে, কেজি প্রতি ৬ হাজার টাকা দরে ২৪ কেজি ৬৫০ গ্রাম ওজনের দাতিনা মাছদুটি বিক্রি হয় ১ লাখ ২৫ হাজার টাকায়। 
 
মৎস্য পাইকার সবজি হোসেন বলেন, দাঁতিনা মাছ মূলত সচারাচর ঘাটে তেমন একটা আসেনা। আজ হঠাৎ দেখে ডাকের মাধ্যমে কিনে নিলাম। মাছ দুটি ৬ হাজার টাকা কেজি দরে কিনেছি, এখন বিক্রির জন্য ঢাকায় পাঠাবো। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবো। 
 কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নদ-নদী এবং সাগরের কাছাকাছি এলাকায় এই প্রজা‌তির মাছ পাওয়া যায় না ,এরা মূলত গভীর সাগরের মাছ।এ মা‌ছের ফুলকা বি‌দে‌শে রপ্তা‌নি করা হয়, যা দি‌য়ে ওষুধ তৈ‌রি করা হয়। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে দাঁতিনা ভোল মাছ তেমন একটা দেখা যায়না। তবে এই প্রজাতির মাছগুলো খুবই সুস্বাদু।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬