স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘গ্লেনফেস্ট’
তরুণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত কার্নিভাল ‘গ্লেনফেস্ট’। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে এই আয়োজনের ইতি ঘটে।
রাজধানীর সাতারকুলে অবস্থিত স্কুল ক্যাম্পাসে গত ১৭ ফেব্রুয়ারি বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে গ্লেনফেস্ট। দিনটি ছিল চমৎকার ও রোমাঞ্চকর সব কার্যক্রমে ভরপুর। অনবদ্য এই আয়োজনে অংশগ্রহণ করে শত শত তরুণ শিক্ষার্থী। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কার্যক্রম উপভোগ করেন। উপস্থিত সকলের জন্য এটি ছিল স্মরণীয় একটি আয়োজন।
অংশগ্রহণকারীরা ফেরিস হুইল, জঙ্গল জাম্পার, বাস্কেটবল শুটার এবং ডল ক্যাচারের মতো রাইডগুলো উপভোগ করেন। নাচ ও গানের প্রতিযোগিতায় প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এছাড়া, পুতুলনাচ (পাপেট শো), শাওন গানওয়ালার লাইভ পারফরম্যান্স, আর্কেড গেমস এবং বিনোদনমূলক মাসকট নাচ দর্শকদের বিমোহিত করে রাখেন।
উপচে পড়া ভিড় ছিল স্থানীয় চারু ও কারুশিল্প (আর্ট ও ক্র্যাফট), বই, কনফেকশনারি, জামাকাপড় ও মজাদার খাবারের স্টলে। সকলের উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করে এই স্টলগুলো। সমবয়সীদের সাথে পরিচিত হওয়ার এবং যোগাযোগ স্থাপন করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তরুণ শিক্ষার্থীরা। বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থী ও শিক্ষার্থীদের পদভারে মুখর হয়ে উঠে এ আয়োজন।
গ্লেনফেস্টের টাইটেল স্পন্সর হিসেবে ছিল লংকাবাংলা ফাইন্যান্স। এছাড়া, সিলভার স্পন্সর হিসেবে অবদান রাখেন অপটিমাল টেকনোলোজি লিমিটেড, প্রগতি ইনস্যুরেন্স লিমিটেড, স্পোর্টস ওয়ার্ল্ড ও এয়ারকন। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা