অভয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
অভয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা উপজেলা পযার্য়ে ক্রীড়া, সাংস্কৃতিক,বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং এর বিষয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা আবুল কাশেম, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অরূপ কুমার লস্কর,সঞ্জয় দাস,জিএম ওসমান গনি,মোহাম্মদ মনিরুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, বাগদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান খান, প্রধান শিক্ষক আজমিরা সুলতানা, আড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল, বাঁকারডাঙ্গা সরকারি প্রাথমিকের বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুচাঁদ মন্ডল, নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক শাহিনুল ইসলাম, সাভারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম খান,একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা পারভিন,কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসুর রহমান প্রমুখ। এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এমএসএম / এমএসএম
লামায় উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
নোয়াখালীতে চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড
টুঙ্গিপাড়ায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, বিতরণ হলো ঋণ ও গাছের চারা
সুস্থতার আনন্দে চিকিৎসকের জন্য মিষ্টি উপহার
মাদকাসক্ত ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করছিলেন বাবা; ইটের আঘাতে মৃত্যু
ঘোড়াঘাটে সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ
গজারিয়ায় মাদকসহ আটক-১ মোবাইল কোর্ট পরিচালনায় ১ মাসের কারাদণ্ড
চট্টগ্রামে সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোডে স্লুইস গেটের উদ্বোধন
দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন শামীমা সুলতানা বারী
লোহাগড়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরবাড়ি চাপা, শিশুর মৃত্যু, আহত ১
মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত