ঠাকুরগাঁও জেলা পুলিশের সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁওয়ে ফেসবুক প্রতারক চক্রের এক সদস্য ও মটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির, ডিবি’র অফিসার ইনচার্জ মো: আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, মোবাইলের মাধ্যমে ফেসবুকে আইডি খুলে অজ্ঞাত ভারতীয় নারীর পরিচয় ধারণ করে বিভিন্ন ব্যক্তির নিকট প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মো: আজিম খান ওরফে বিদ্যুৎ (৩৭) কে গ্রেফতার করে ডিবি পুলিশ। সে পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার মো: আব্বাস আলীর ছেলে। আজিম দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকে ভুয়া আইডি খুলে নিজেক অজ্ঞাত ভারতীয় নারীর পরিচয় প্রদান করে আসছিলেন। বিভিন্ন ব্যক্তিকে সে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে পরে মেসেঞ্জারে নগ্ন ছবি ও ভিডিও কলের মাধ্যমে কথা বলে তা সংরক্ষণ করে ওই ব্যক্তিদের ওই নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে সদর থানায় মামলা দয়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা
বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা
রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ
দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি
মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩
কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪