ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

যুবলীগ নেতার হত্যার বিচার চেয়ে অভয়নগরে যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৮-২-২০২৪ বিকাল ৫:৪৭
যশোরের অভয়নগরে সন্ত্রাসী হামলায় নিহত নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বি এম মুরাদ হোসেনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে অভয়নগর ও নওয়াপাড়া পৌর যুবলীগ।  শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে অভয়নগর ও নওয়াপাড়া পৌর যুবলীগের আয়োজনে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় প্রতিবাদ সমাবেশ করা হয়।পরে সমাবেশ শেষে যশোর খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। এসময় নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল আহমেদ বাবুর সভাপতিত্বে ও সোহেল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেন, প্রসেনজিৎ দাস সনজিত। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য অনুপ অধিকারী, সঞ্জীত কুন্ড, শহিদুল খন্দকার, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফফার বিশ্বাস, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ব্যাপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম মোর্শেদ আলম,তরুণলীগের সভাপতি বিল্লাল হোসেন বকুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিশ্বাস, যুবলীগের সদস্য মশিয়ার রহমান, মারুফ শেখ, আহাদুল ইসলাম,  উপজেলা তরুণলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিশ্বাস, ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহ, আলিফ, ইমন, আব্দুল্লাহ ফকির, পৌর যুবলীগ নেতা টিটু, রিঙ্কু,ইউসুফ, ওয়াহিদুল,রেজাউলসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রোববার রাতে উপজেলার নওয়াপাড়া গ্রামের তরফদপাড়া এলাকায় স্বপ্ন ভিলার সামনে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে কুপিয়ে হত্য করে সন্ত্রাসীরা।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান