ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় যুবককে কুপিয়ে হাতের আঙ্গুল কর্তন


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ৪:৮

পটুয়াখালীর কলাপাড়ায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে এক যুবককে কুপিয়ে বাম হাতের তিনটি আঙ্গুল কর্তন করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ ‍আগস্ট) বেলা ১১টার দিকে টিয়াখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত ইয়াকুব হাওলাদারকে (২৪) স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণের পর আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় রাকিব (১৯) নামে অপর একজন আহত হন।

আহত রাকিবের বাবা সজিব  মোল্লা জানান, ঘটনার দিন সকালে কলাপাড়া থেকে মোটরসাইকেলযোগে ইযাকুব ও একই গ্রামের রাকিব বাড়িতে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল থামিয়ে খোকন প্যাদার  নেতৃত্বে ৭-৮ জন ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত