দুর্বৃত্তদের কান্ড, কৃষক রাশেদ পথে বসেছে
বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা পাবনার আতাইকুলায় পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এক কৃষকের এক বিঘা জমির লাউ গাছ কেটে ফেলেছে । এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) দিবাগত রাতে আতাইকুলা থানার দুবলিয়া রেলওয়ে স্টেশন এলাকার কৃষক রাশেদ খানের ক্ষেতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, সংসারে স্বচ্ছলতা আনতে রেলওয়ের পতিত জমিতে অনেক স্বপ্ন নিয়ে কয়েকমাস আগে প্রায় ১ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে লাউয়ের চারা রোপণ করেন কৃষক রাশেদ। অনেক পরিশ্রম করে গাছগুলোকে লাউ ধরার উপযোগী করে গড়ে তোলেন। প্রতিদিনের ন্যায় রোববার সকালে লাউক্ষেতে লাউ সংগ্রহ করতে যান তিনি।
পরবর্তীতে তিনি লাউ ক্ষেতে প্রবেশ করে দেখেন সবগুলো লাউ গাছের গোড়া কাটা রয়েছে। এ সময় তিনি থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী কৃষক রাশেদ খান জানান, সকালে এসে দেখি আমার লাউয়ের ক্ষেতের সব গাছ কাটা। আমি প্রথমে দেখেই হতবাক হই। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। পুরো নি:শ হয়ে গেলাম। যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, প্রতিদিন ক্ষেত থেকে ৩০/৪০ টি লাউ সংগ্রহ করে বাজারে বিক্রি করতাম। এখনো শতশত লাউ গাছে ধরে আছে। কিন্তু সবগুলো লাউ গাছের পাতা এখন মাচার ওপর নুইয়ে পড়েছে। গাছের সাথে এভাবে কেউ শত্রুতা করতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না। থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এদিকে লাউ গাছের সাথে এমন শত্রুতায় হতবাক এলাকাবাসী। এমন ন্যক্কারজনক ঘটনা মেনে নিতে পারছেন না গ্রামের সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
এলাকার কৃষক ইকবাল হোসেন বলেন, রেলওয়ের পতিত জমিতে সে বিভিন্ন সবজি আবাদ করে আসছে। কয়েকমাস আগে জমিতে লাউয়ের চারা রোপণ করা হয়। এখন জমিতে শতশত লাউ ধরে আছে। এখানের সবজি এলাকার সাধারণ মানুষের চাহিদা মিটিয়ে থাকে। এখন সব শেষ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি হওয়া দরকার।
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা বলেন, ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে থানা পুলিশকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যেই দোষী হোক না কেন প্রমাণিত হলে তাকে শাস্তি পেতেই হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি