ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

বিইউবিটি’তে জব ফেয়ার


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৯-২-২০২৪ দুপুর ৩:৩২

শিক্ষার্থীদের চাকরি ও ইন্টার্নির সুযোগ করে দিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিইউবিটি’তে ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ সোমবার দিনব্যাপী জব ফেয়ারের আয়োজন করা হয়। বিইউবিটি-এর ক্যারিয়ার গাইডেন্স অফিস ও বিডি জবস-এর যৌথ আয়োজনে ফেয়ারটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক  এ.কে. আজাদ, এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক বিদেশী কর্মকর্তা কর্মরত  রয়েছেন যাদেরকে বিশাল অংকের অর্থ বেতন দিতে হয়। যদি দক্ষ জনবল সৃষ্টি করে দেশীয়  কর্মকর্তা দ্বারা সে কাজ করানো যায় তাহলে দেশের জন্য বিপুল অংকের অর্থ সাশ্রয় হবে।” অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণ-আরএফএল গ্রুপের (পরিচালক (অর্থ)), মিসেস উজমা চৌধুরী, পরিচালক স্ট্যান্ডার্ড গ্রুপ ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান, জনাব এইচ. টি. এম. কাদের নেওয়াজ, ব্যাবিলন গ্রুপের পরিচালক, এস এম এমদাদুল ইসলাম, বিডি জবস ডট কম লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ একেএম ফাহিম মাশরুর, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ও সিইও মো. মনির হোসেন, বিইউবিটি-এর মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আলী নূর, জব ফেয়ার কমিটির আহবায়ক অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হোসেন, বিইউবিটি ক্যারিয়ার গাইডেন্স অফিসের ডাইরেক্টর ড. মোহাম্মদ মাসুদুর রহমান, মেসবাহুল হাসান  ডেপুটি ডাইরেক্টর বিইউবিটি ক্যারিয়ার গাইডেন্স সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির পদ অলংকৃত করেন বিইউবিটি’র  উপাচার্য প্রফেসর ড. মোঃ ফৈয়াজ খান। সভাপতি তার বক্তব্যে “চতুর্থ শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার সম্পর্কে আলোচনা করেন এবং পঞ্চম শিল্প বিপ্লবের প্রস্তুতি গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন”। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সকল অনুষদের সম্মানিত ডীন মহোদয়গণ, রেজিস্ট্রার, চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিইউবিটি অ্যালামনাইগণ।

সম্মানিত অতিথিবৃন্দ বিইউবিটির জব ফেয়ারের সার্বিক সাফল্য কামনা করেন। মেলায় দেশের ৪৯টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। চাকরি প্রত্যাশী বিইউবিটি গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। আয়োজন সম্পর্কে বিইউবিটি’র উপ- উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী নূর বলেন এ ধরণের আয়োজনের মাধ্যমে আমাদের বর্তমান  শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারছে এবং সে সব প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে কি ধরণের যোগ্যতার প্রয়োজন সে অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারবে। চাকরি মেলায় সদ্য পাশ করা তরুণ শিক্ষার্থীদের সরাসরি চাকরির সুযোগ তৈরি হয়েছে এবং তারা উৎসাহ ও উদ্দীপনার সাথে চাকরির সাক্ষাৎকার পর্ব সম্পন্ন করেছে ও একই সঙ্গে তাদের পছন্দের প্রতিষ্ঠানে চাকরির আবেদন জমা দিয়েছে।  বিইউবিটি ট্রাস্ট–এর সম্মানিত সদস্য ও একাডেমিক অ্যাডভাইজর প্রফেসর মোঃ আবু সালেহ উক্ত মেলার সমাপনী ঘোষণা করেন। 

 

Sunny / Sunny

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

‎জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত

রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ

শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাবিতে মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল উদ্ধার

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী

জাতীয় কৃষি উন্নয়নের নির্ভরতার নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

আজ শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

চবিতে ‘ক্যারিয়ার সামিট কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত, ক্যারিয়ার পরিকল্পনায় বাস্তবধর্মী দিকনির্দেশনা