ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

খিলগাঁও-রামপুরায় নকশাবহির্ভূত ভবনে রাজউকের অভিযান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-২-২০২৪ রাত ১১:৫৪
রাজধানীর খিলগাঁও ঈদগাঁও মসজিদ রোড ও পশ্চিম রামপুরা এলাকায় রাস্তার জায়গা দখল করে র‍্যাম্প নির্মাণ ও নকশাবহির্ভূত ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় বেশ কয়েকটি নকশাবহির্ভূত ভবনের আংশিক অপসারণ করা হয়।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজউক জোন-৩ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।
তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে। সেই পদক্ষেপ অনুযায়ী খিলগাঁও ঈদগাঁও মসজিদ রোড ও পশ্চিম রামপুরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। নকশাবহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষণিক একটি ভবনে লাখ টাকা জরিমানা আদায় করা হয়। নকশাবহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ও ভয়েডে ব্যত্যয় পাওয়া গেছে। প্রাথমিকভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দিয়েছি। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ করে, সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়। এছাড়া কয়েকটি ভবন মালিক রাস্তার জায়গা দখল করে র‍্যাম্প নির্মাণ করায় তা অপসারণ করা হয়।
প্রকৌশলী জোটন দেবনাথ বলেন, যে সকল ভবন নির্মাণকারী রাজউক অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ করবে না এবং রাস্তায় নির্মাণসামগ্রী রেখে মানুষ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেক্ষেত্র আমরা তাদেরকেও আইনের আওতায় নেওয়ার পদক্ষেপ নিচ্ছি।
স্থানীয়রা জানান, ওইসব এলাকায় আগেও রাজউকের অভিযান হয়েছিলো। এর ফলে অনেক ভবন মালিক ভবন নির্মাণ করতে রাজউকের নকশা মেনে কাজ করছে। তবে কিছু ভবন মালিক রাজউকের নকশা না মেনে কাজ করায় আজকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম এসে কয়েকটি ভবনের আংশিক উচ্ছেদ করলো।
এলাকাবাসী মনে করে, রাজউক নিয়মিত এ ধরনের অভিযান চলমান রাখলে কেউ নকশা ছাড়া ভবন করতে সাহস পাবে না।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে