ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে মত বিনিময় সভা অনুষ্ঠিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২০-২-২০২৪ দুপুর ৪:৮
সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যালয় পর্যায়ে  উন্নয়ন  পরিকল্পনা তহবিলের ব্যবহারে চালেঞ্জ, সুযোগ, শিখন ও পরবর্তী পদক্ষেপ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে গণ উন্নয়ন কেন্দ্র( জিইউকে)'র আয়োজনে ও  সাইটসেভার্স এর আর্থিক সহায়তায় উপজেলার নওগা ইউনিয়নের চকরসুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে  উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান'র সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা  সহকারী শিক্ষা অফিসার বিশ্বজিৎ সাহা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনিরুজ্জামান খলিফা,,সহকারী শিক্ষা অফিসার মোঃ আশরাফ আলী ও মোঃ মনিরুজ্জামান। বিদ্যালয় পর্যায়ে  উন্নয়ন  পরিকল্পনা তহবিলের ব্যবহারে চালেঞ্জ, সুযোগ, শিখন ও পরবর্তী পদক্ষেপ শীর্ষক মত বিনিময় সভায় অংশগ্রহন করেন প্রকল্পের আওতাধীন ১৫টি ও অতিরিক্ত ১১টি মোট  ২৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
 
এ সময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন,সরকারি  বরাদ্দ  স্লীপ ফান্ডের  টাকা সকল শিক্ষার্থীদের জন্য  উপকারে আসে এমন ধরনের কাজ করা হবে। প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভক্ত করতে এই ফান্ড থেকে প্রতি বছরইবরাদ্দ দেওয়া হবে।
 
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন  সাইটসেভার্স এর সিরাজগঞ্জ প্রতিনিধি  মোঃ মনিরুজ্জামান, এডিডি'র প্রতিনিধি  মোঃ নাজমুল হোসাইন খান,ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) অরবিন্দু বর্মণ, ইনক্লুসিভ এডুকেশন অফিসার  নীলা জামান, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার সঞ্জিব প্রামানিক, ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ সুমন মিয়া ও গ্রাম বিকাশ সংস্থার প্রজেক্ট অফিসার  দিদার  হোসেন। এই প্রকল্পের অধিনে উপজেলার ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম বাস্তবায়ন করছে। এছাড়াও আরোও ১১ টি বিদ্যালয় এই প্রকল্পের আওতায় আনা হবে।
 
 

এমএসএম / এমএসএম

শিক্ষা প্রতিষ্ঠানে নিস্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে: মানিক এমপি

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রায়গঞ্জে ব্যক্তি উদ্যোগে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছর পর ফিরল ইসিজি সেবা

গলাচিপায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময়

পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে আবারও নাব্যতা সংকটে ১৫দিন ধরে ফেরি চলাচল বন্ধ

লাকসামে মোঃ আবুল কালাম এমপিকে সংবর্ধনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো খেলায় জড়িত থাকার অপরাধে নূর আলম গ্রেপ্তার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ারা উপজেলার নতুন কমিটি গঠন

পাটের ফলন ও দামে খুশি চাষিরা

মেহেরপুরে মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বারহাট্টায় সাবেক সভাপতি-সম্পাদকের পদ বহাল রেখে আ.লীগের কমিটি গঠন, ৪ নেতার পদত্যাগ