ঠাকুরগাঁও স্টেশনের মাটি ধসে পড়ছে : মাথা ব্যথা নেই কারো
কোটি টাকা ব্যয়ে ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের আধুনিকায়ন ও বর্ধিতকরণ কাজ শেষ হওয়ার বছরখানেকের মধ্যেই প্লর্টফরমের নিরাপত্তা দেয়ালের নিচের মাটি ধসে পড়তে শুরু করেছে। সময় বাড়ার সাথে সাথে দু’বছরের মধ্যে ধসে পড়া জায়গাগুলো বৃহদাকার গর্তে পরিণত হয়েছে। এসব গর্ত গরু ছাগল আর মানুষ যাতায়তের পথ তৈরি হয়েছে। অথচ এমন একটি বিষয় নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কোন মাথাব্যথা আছে বলে মনে হয়না।
ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের উত্তর এবং দক্ষিণ দিকের বর্ধিতাংশের নিরাপত্তা দেয়ালের নিচে মাটি আটকানোর গাইড ওয়াল তৈরি না করেই মাটি (প্রকৃতপক্ষে নদী থেকে তোলা বালি) ফেলা হয়। ফলে নিরাপত্তা দেয়ালের নিচের অংশ ফাঁকা থাকায় বৃষ্টির পানি পড়ার সাথে সাথেই তা পানির সাথে নিরাপত্তা দেয়ালের নিচ দিয়ে ধসে পড়ে বাইরে ছড়িয়ে পড়ে। এভাবে পুরো প্লার্টফরমেই যেখানে সেখানে বড় বড় আকারের গর্ত তৈরি হয়েছে। ফলে যে উদ্দেশ্য নিয়ে নিরাপত্তা দেয়াল তৈরি করা হয়েছিল তা ব্যাহত হয়েছে।
বিষয়টি সম্পর্কে ঠাকুরগাঁওরোড রেল স্টেশনের স্টেশন মাস্টার আকতারুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান “ সিডিউল মোতাবেক স্টেশনের কোন কোন কাজ করা হবে, নিরাপত্তা দেয়ালের নিচে মাটি আটকানোর জন্য গাইড ওয়াল থাকবে কি না এসব আমি কিছুই জানিনা। আমার কাছে কোন সিডিউল বা কার্য্যাদেশের কপি আসেনি। পুরো কাজের দায়িত্বে ছিল দিনাজপুর অফিস”।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা
বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা
রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ
দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি
মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩
কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪