কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত ৫ফুট লম্বা ইরাবতী ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি ৫ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর মাথা ও পিটের অংশে অংশে উপরের চামড়া উঠানো রয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কুয়াকাটার গঙ্গামতি এলাকায় ৩৩ কানি পয়েন্ট ডলফিনটি দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।
ডলফিন রক্ষা কমিটির সদস্য আসাদুজ্জামান মিরাজ জানান, সকালে সৈকতে যাওয়ার পথে ডলফিনটিকে স্থানীয়রা এখানে দেখতে পায় পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি এটি সকালের জোয়ারে পানিতে ভেসে এসেছে। পরে আমাদের কমিটির টিম লিডারকে জানাই।
সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি সকালের সময়কে বলেন, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রানীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির পুরুষ ডলফিন। তবে বেশ লম্বা সময় পরে ফের এই ডলফিনটি আসলো।আমরা এটা নিয়ে গবেষণা চালাচ্ছি যে কেন প্রতিবছর এমন পরিবেশ তৈরি হচ্ছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সাথে সাথে বনবিভাগকে অবগত করে আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছি। এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা উর্ধতন কতৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই মৃত্যুর কারনগুলো বের করা হয়। চলতি বছরে এটাই প্রথম সৈকতে আসা মৃত ডলফিন
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied