জাবিতে ভর্তি পরীক্ষা : মানতে হবে যেসব নির্দেশনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল (২২ ফেব্রুয়ারি) শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত । ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষা কমিটি ও শৃঙ্খলা রক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটির আহ্বায়ক প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, ভর্তি পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে পারবে এবং সেগুলো আলাদা স্টিকার যুক্ত করে দেওয়া হবে এবং রিকশা ভাড়া ২০ টাকার বেশি হবে না।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান ফটক (ডেইরি গেট) পর্যন্ত কোনো রিকশা চলাচল করবে না। ছাত্রী হল থেকে আসা রিকশাগুলো বীরপ্রতীক তারামন বিবি হলের সামনে (টারজান পয়েন্ট পর্যন্ত) থামবে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের দিকে কোনো রিকশা চলাচল করবে না।
পরীক্ষার্থীদের গাড়ি শুধু বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট দিয়ে ঢুকবে এবং সেনওয়ালিয়া গেট দিয়ে বেরিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করবে। বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ মাঠ, রাঙামাটি পানির ট্যাংকের মাঠ, বিশমাইল খেলার মাঠসহ জাবি স্কুলকলেজ থেকে উত্তরদিকের সেনওয়ালিয়া পর্যন্ত অবস্থিত ফাঁকা জায়গাগুলো গাড়ি পার্কিংয়ের জন্য উন্মুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্পের গাড়ি রাত আটটার পর থেকে চলতে পারবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো অস্থায়ী দোকান বসানো যাবে না। বিশ্ববিদ্যালয়ের বটতলা, প্রধান ফটক ও জয়বাংলা ফটকসংলগ্ন খাবারের দোকানগুলোতে মান ও দাম নিয়ন্ত্রণের জন্য মনিটরিং টিম গঠন করা হয়েছে।
উল্লেখ্য, উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)সকল নয়টায় শুরু হয়ে মোট ৬ শিফট ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল নয়টায় ১ম শিফটে ‘সি’ ১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে সকাল ১০টা ২৫ মিনিট থেকে ২য় শিফট থেকে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন ৫ শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ও বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুই দিনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) প্রথম দুই শিফটে ‘বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টা ৫০ মিনিটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ওই দিন শেষ দুই শিফটে ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা