ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিজয়নগরে জাতীয় শোক দিবস পালিত


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ৪:৩৮

সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথেই সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে জাতীয় পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া ‍আসফার সায়মা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূ‍ঁইয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, বীর মুক্তিযোদ্ধা দবির আহম্মেদ ভূ‍ঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের  আহ্বায়ক চেয়ারম্যান জিয়উল হক বকুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খান, প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন ও স্বেচ্ছাসেবক লীগ সদস্য সচিব সুনির্মল সাহা প্রমুখ। এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ দলীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়। আলোচনা সভাশেষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয় এবং করোনায় কর্মহীন ১২৩টি বেদে পরিবারসহ মোট ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও যুবঋণ বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু