ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় সাড়ে তিন কেজি গাঁজাসহ আটক-১


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২১-২-২০২৪ দুপুর ৪:৪০

মাগুরার শালিখা উপজেলায় সাড়ে তিন কেজি গাঁজাসহ আরিফুল শেখ(৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। মঙ্গলবার রাতে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এস আই) লিটন গাজীর নেতৃত্বে এএসআই লিটন হোসেন ও এএসআই মিলন হোসেনসহ পুলিশের একটি চৌকস দল উপজেলা সদর আড়পাড়া বাজারের সোহাগ কাউন্টারের সামনে থেকে তাকে আটক করে।  আরিফুল শেখ মাগুরা জেলার সদর থানার পারনান্দুয়ালি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে মাদক সংগ্রহ করে নড়াইল এবং মাগুরা জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করার উদ্দেশ্যে আরিফুল শেখ নামে ওই মাদক কারবারি আড়পাড়া বাজারে অবস্থান করছিল পরে তার গতিবিধি সন্দেহজনক হলে তার কাছে থাকা একটি টিনের বাক্স তল্লাশি করে সেখান থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় সাত বান্ডিল গাজা উদ্ধার করা হয়। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, শালিখা উপজেলাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে তিন কেজি গাঁজাসহ আরিফুল শেখ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আজ বুধবার মাগুরা কোর্টে সফর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা