ডিএমপি কমিশনারের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মো: সাকায়েত হোসেন মোল্লার স্মরণে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সার্বিক সহযোগিতায় গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মো: মরহুম সাকায়েত হোসেন মোল্লার স্মরণে ও তাঁর রুহের মাগফেরাত কামনায় সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলিয়ায় প্রতিষ্ঠিত স্বনামধন্য রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা গোপালগঞ্জের কৃতি সন্তান, ডিএমপি কমিশনার (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর পক্ষে জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন। শীতবস্ত্র গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মাদ।
গোপালগঞ্জ সদর উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু 'র সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা, দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমান (হিটু গাজী), জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার এম বদরুদ্দোজা বদর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলী খান,
সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএম লিয়াকত আলী ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ছবেদ আলী ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোল্লা আছাদুজ্জামান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, চন্দ্র দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হাদিউজ্জামান মোল্লা (জাবেদ), সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, চন্দ্র দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোল্লা।
বীর মুক্তিযোদ্ধা সহিদুর রহমানের (নকসী মুন্সী) সঞ্চালনায়, সদ্য প্রয়াত মো :সাকায়েত হোসেন মোল্লার ছেলে ছোটন মোল্লা তার বাবার রুহের মাগফেরাত কামনায় উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের নিকট দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার আল-বেলী আফিফা সহ আমন্ত্রিত অতিথিগণ বীর মুক্তিযোদ্ধা মরহুম মো: সাকায়েত হোসেন মোল্লার স্মরণসভা শেষে তাঁর রুহের মাগফেরাত কামনায়, বীর মুক্তিযোদ্ধার সন্তান ডিএমপি কমিশনার (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। সেই সাথে মানবিক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমানকে অতীতের ন্যায় এলাকার মুক্তিযোদ্ধাদের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর এ ধারাকে অব্যাহত রাখার অনুরোধ জানান। আগামী ২৬ শে ফেব্রুয়ারী ২০২৪ গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সকল মুক্তিযোদ্ধাদের মাঝে ডিএমপি কমিশনার এর উপহার সকল মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হবে। এই সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ সহ গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, প্রেসক্লাব গোপালগঞ্জ সহ সভাপতি শফিকুল ইসলাম, বিজয় টিভির জেলা প্রতিনিধি সবুজ, সাংবাদিক ইকবাল, সেলিম, সাংগঠনিক সম্পাদক এম সাইফুর রহমান, ধর্মীয় ও সমাজ কল্যাণ সচিব এম, মাহমুদ সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
Link Copied