ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে গাঁজাসহ আটক ৬


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২২-২-২০২৪ দুপুর ১:৫৪
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রাম থেকে অত্র  থানার পুলিশ গাঁজাসহ  ৬ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন  খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) খোকন কুমার সাহা। 
 
আটককৃত ব্যক্তিরা হল- পাঁচহাট গ্রামের মৃত পাঞ্জু মিয়ার ছেলে হোসেন আহম্মেদ(৩২),মৃত নামি নেওয়াজের ছেলে শহরউদ্দীন(৪০), মৃত আমিন মিয়ার ছেলে মোঃ শহীদ(২৬), মোহম্মদ আলীর ছেলে সোহেল মিয়া(৩৯), মোঃ আলী আকবর মিয়ার ছেলে মোঃ রফিক মিয়া(৩২), মোঃ বাবুল মিয়ার ছেলে সামিতুল(৩২)। 
 
পুলিশ সূত্রে জানা যায়, ২১ফেব্রুয়ারী ( বুধবার) গোপন সূত্রের ভিত্তিতে খালিয়াজুরী থানার উপ- পরিদর্শক মোঃ সুলতান আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অত্রগ্রামের   মৃত হোসেন আহম্মদের বাড়ীর পূর্ব পাশে মোঃ মোতাকাব্বির মিয়ার পরিত্যক্ত টিনের ঘরে গাঁজা ক্রয়-বিক্রয় করার প্রাক্কালে রাত ৮ ঘটিকার সময় দুইশ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। 
 
স্থানীয় অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেন খালিয়াজুরী উপজেলা কৃষকলীগের নেতা আকবর আলীর ছেলে মোঃ রফিক মিয়া দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তাদেরকে  আটক করায় খালিয়াজুরী থানার পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে স্বস্থি প্রকাশ করেন। 
 
 খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খোকন কুমার সাহা জানান, আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬এর (১) সারণির ১৯( ক)/৪১/৪২ ধারায় নিয়মিত মামলা রুজ্বু করে জেল হাজতে প্রেরণ করা হয়। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত