ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শিবচরে মাদবরেরচর রহিমউদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২২-২-২০২৪ বিকাল ৫:২৩

মাদারীপুর জেলার শিবচর ঐতিহ্যবাহী মাদবরেরচর রহিমউদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী)দিনব্যাপী বিদ্যালয়ের আয়োজনে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যকে স্মরণ করতেই শিক্ষক-শিক্ষার্থীরা মিলে এ উৎসবের আয়োজন করেছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় ও সহকারী শিক্ষক মামুন মিয়ার সহযোগিতা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন পিঠা উৎসব।

পিঠা উৎসব ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের আঙিনায় ৫টি স্টল সাজানো হয়েছে নানা রকমের পিঠা দিয়ে। নকশি, চিতই, রস পিঠা, ডিম চিতই, দোল পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, পাকান, আন্দশা, কাটা পিঠা, ছিট পিঠা, গোকুল, ইলিশ পিঠা, চুটকি, মুঠি, জামদানি, হাড়ি পিঠা, চাপড়ি, পাতা পিঠা, ঝুড়ি পিঠাসহ নানা স্বাদের পিঠা। 

দশম শ্রেণির শ্রেণির শিক্ষার্থী আয়েশা জানায়, ‘বাহারি রকমের এতো পিঠা একসঙ্গে কখনো দেখা হয়নি। আজ ক্লাস নেই। শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পিঠা খাচ্ছি, বিক্রি করছি। এতে আমাদের খুব আনন্দ হচ্ছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদার  বলেন, ‘পিঠা-পুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। শহর কেন্দ্রীয় জীবন জীবিকার কারণে এই দেশজ উৎসব কমে গেছে। পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বাঙালির নানা রকমের পিঠার সঙ্গে পরিচিত হতে পারে।’

এসময় বাংলাদেশ শিক্ষক সমিতির মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্থানীয় পাচ্চর বালিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সামসুল হক,বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য আব্দুল হালিম রাড়ি, পূর্ব সন্ন্যাসীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী,বাখরের কান্দি পদ্মা সেতু পূর্নবাসনকেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সৈয়দ তারেক, মাদবরেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল আলম মুকল প্রমূখ উপস্থিত ছিলেন। 

পরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক পরিবেশনা।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত