ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ভূরুঙ্গামারীতে সাংবাদিকের মায়ের মৃত্যু


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ৪-২-২০২৫ দুপুর ১:৪০
 কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের অন‍্যতম সদস‍্য, দেশের আলোচিত দৈনিক দৈনিক পত্রিকার ভূরুঙ্গামারী  প্রতিনিধি সোনাহাট ডিগ্রি কলেজের জ‍্যেষ্ঠ্য প্রভাষক মোঃ মোখলেছুর রহমান  এর মমতাময়ী মা মোমেনা বেগম আজ সোমবার সকাল সাড়ে দশটার সময় পাইকেরছড়া নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। 'ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। সোমবার সকালের খাবার শেষে ঘরের মাকড়সার জাল পরিস্কার করতে গিয়ে শ্বাস কষ্ট অনুভব করেন। পরে পল্লী চিকিৎসক ডেকে মুখে অক্সিজেন এর লেবুলাইজেশন মেশিন দিয়ে শ্বাস নেওয়ার স্বাভাবিক ব‍্যবস্থা করার সময় তাঁর মৃত্যু হয়। পরে বিকেলে পাটেশ্বরী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্বামী, ৩ ছেলে, ১ মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
এদিকে, সাংবাদিক মোখলেছুর রহমান এর মায়ের মৃত্যুতে ভূরুঙ্গামারী প্রেসক্লাবে সভাপতি আনোয়ারুল হক ও সম্পাদক এমদাদুল হক মন্টু এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ