ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৩-২-২০২৫ রাত ৮:৩৫

যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক রাকিব পাটোয়ারী ও তার সহযোদ্ধাদের নামে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকালে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সিয়াম হোসেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাকিব পাটোয়ারীর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ইর্ষান্বিত হয়ে রাজনৈতিক ছত্রছায়ায় একটি চিহ্নিত মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিভিন্ন মিথ্য অভিযোগ এনে তাকে হেয়প্রতিপ্ন করার চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে নওয়াপাড়ার একটি মেলায় মারামারিকে কেন্দ্র করে তাকে অভিযুক্ত করা হচ্ছে। কিন্তু প্রকৃত ঘটনা হলো একটি মেয়েকে ইভটিজিং করার কারণে একটি ছেলেকে স্থানীয়রা মারতে গেলে রাকিব পাটোয়ারী ও তার সহযোগিরা ঠেকায়, যা সিসি টিভি ফুটেজে ¯পষ্ট। এবিষয়ে জানতে চাইলে রাকিব পাটোয়ারী বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করার জন্য তাদেরকে ২৪ ঘন্টা সময় দিচ্ছি। এরপর অভিযোগের প্রমাণ দিতে না পারলে মানহানী মামলা দায়ের করবো। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা অপূর্ব সাহা, জীবন হোসেন, ফাহিম ইসলাম, মারুফ আল হাসান, ফেরদৌস মোল্যা প্রমুখ।

এমএসএম / এমএসএম

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা

রায়গঞ্জে দুর্ঘটনায় দুই পা হারানো রফিকুলসহ ৮ জন পেলেন অটোরিকশা