কেশবপুরে বিভিন্ন আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
যশোরের কেশবপুরে বিভিন্ন আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠন এবং বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
দিবসটি পালনে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের চিংড়ার মোড়স্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের পক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ ও আ’লীগের বিভিন্ন সহযোগী-অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কেশবপুর, যশোর, কেশবপুর প্রেসক্লাব কেশবপুর, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা, জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, খেলাঘর কেশবপুর শাখাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও শোক দিবস উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও যুবদের মধ্যে চেক বিতরণ করা হয়। শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা আব্দুল কালাম আজাদ।
বিকেলে খেলাঘর কেশবপুর শাখা, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর শাখাসহ দিবসটি উপলক্ষে কবিতা পাঠ, ছবি আঁকা প্রতিযোগিতা আলোচনা সভা ও দোয়া করা হয়।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান