ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে আগুনে পুড়ল বসতঘর, প্রাণ গেল গৃহবধূর


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৩-২-২০২৪ দুপুর ৪:২২

গোপালগঞ্জের কাশিয়ানীতে অগ্নিকান্ডে স্বপ্না দাস (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া আগুনে একটি বসতঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। স্বপ্না ওড়াকান্দি গ্রামের রুপ দাসের স্ত্রী। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ওড়াকান্দি গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন লাগে। পরে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা গৃহবধূ স্বপ্না দাস অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এছাড়া আগুনে ঘরে থাকা নগদ টাকা ও ঘরের সব মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২