ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৩-২-২০২৪ বিকাল ৫:২

 ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সন্তোষ কুমার আগারওয়ালা। বৃহস্পতিবার শুন্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দিতা থেকে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৪ অক্টোবর জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন জেলা আ’লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ মুহ: সাদেক কুরাইশী মারা যান। পরবর্তিতে উক্ত পদটি শুন্য হলে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। কিন্তু ত্রæটি থাকায় রিটার্নিং কর্মকর্তা এস.এম.এ মঈনের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেন। পরবর্তিতে প্রার্থীতা ফিরে পেতে তিনি উচ্চ আদালতের স্বরনাপন্ন হন। বর্তমানে সন্তোষ কুমার আগারওয়ালা মনোনয়ন প্রত্যাহার করলে জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল নির্বাচনে রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে সদর উপজলায় মোট ভোটার ৩০৬ জন। পুরুষ ২৩৪ ও নারী ভোটার সংখ্যা ৭২ জন। বালিয়াডাঙ্গী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০৫ জন, এর মধ্যে পুরুষ ৭৯ এবং নারী ভোটার সংখ্যা ২৬ জন। হরিপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮১ জন, এর মধ্যে পুরুষ ৬২ ও নারী ভোটার সংখ্যা ১৯ জন। পীরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৪৬ জন। এর মধ্যে পুরুষ ১১১ ও নারী ভোটার সংখ্যা ৩৫ জন। রানীশংকৈল উপজেলায় মোট ভোটার সংখ্যা ১২০জন, এর মধ্যে পুরুষ ৯২ জন ও নারী ভোটার সংখ্যা ১২০ জন। আগামী ৯ মার্চ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।  

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার