ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

খুবি উপকেন্দ্রে ঢাবির প্রথম দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-২-২০২৪ বিকাল ৫:৩

২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত এ ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় ৭ হাজার ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিলো প্রায় ৯৩.৫৬ শতাংশ।
এদিকে পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রতিনিধি দলের সদস্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. এ.টি.এম. শামসুজ্জোহা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফাতেমা সামিনা ইয়াসমিন উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ভর্তি পরীক্ষার পরিবেশ দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, পরীক্ষার খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রের ফোকাল পয়েন্ট ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিট প্রধান ও আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়া আগামীকাল ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ৯২২ জন পরীক্ষার্থীর আসন রয়েছে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী