বাউফলে অসামাজিক কার্যকালাপের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বোনসহ আটক-৪
পটুয়াখালীর বাউফলে ঘর ভাড়া নিয়ে অসামাজিক কার্যকালাপ করার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বোন বিউটি বেগম(৩৮) সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ ফেব্রুঙয়ারি) রাতে পৌর শহরের রমিজ উদ্দিন সড়কের এক ভাড়াবাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাদের পটুয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিউটি বেগম উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মহসিনের ছোট বোন। অন্যরা হলেন- পটুয়াখালী পৌর শহরের ১ নং ব্রিজ চৌরাস্তা এলাকার বেল্লাল মৃধার দুই মেয়ে মরিয়ম বেগম (২৫) ও গোলাপী বেগম (২০), বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামের ইউনুস ঢালীর ছেলে জুয়েল ঢালী(২৫)। সূত্রে জানা গেছে, নাজিরপুর ইউপি চেয়ারম্যানের বোন বিউটি বেগম পৌর শহরের রমিজ উদ্দিন সড়কে সিদ্দিকুর রহমানের বাসা ভাড়া নিয়ে নারী রেখে অসামাজিক কার্যকালাপ (পতিতাবৃত্তি) করিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) এস.এম নজরুল ইসলাম ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। পরে স্থানীয় কাউন্সিলর লতিফ খান বাবুলসহ লোকজন নিয়ে মহিলা পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়। এঘটনায় শনিবার (২৪ ফেব্রুয়ারি) এস.আই নজরুল ইসলাম বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা করেন।
ঘটনার সময় উপস্থিত লোকজন জানান, বিউটি নামে ওই নারী দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তির সাথে জড়িত। প্রায় ১বছর ধরে ভাড়া বাসায় বিভিন্ন এলাকা থেকে নারীদের এনে পতিতা ব্যবসা করে আসছে। সে নিজেও একজন পতিতা। তার একাধিক বিয়ে হয়। সর্বশেষ স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ভাড়া বাসায় এমন অসামাজিক কার্যকালাপ করে আসছেন বিউটি। এতে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে।
বাসার মালিক মো. সিদ্দিকুর রহমান বলেন, এবিষয়ে আমি কিছুই জানতাম না। তাদের গ্রেপ্তার করার পর বিষয়টি জানতে পারি। আমার বাসা খালি করার জন্য যা করনীয় তাই করব।
মামলার বাদী ও বাউফল থানার পুলিশ উপ-পরির্দশক (এসআই) এস.এম নজরুল ইসলাম বলেন, ‘ আসামীরা অসামাজিক কার্যকালাপ করার জন্য সমবেত হয়েছিলেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য লোকজন নিয়ে তাদের আটক করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, তাদের ফৌজধারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজাতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার