সাটুরিয়ায় কৃষককে পিটিয়ে হত্যা: হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মিছিল
মানিকগঞ্জের সাটুরিয়ায় পূর্ব শত্রুতার জেরে লোহার রড দিয়ে পিটিয়ে আব্দুল খালেক (৫৭) নামের এক কৃষককে হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার তিল্লীর চর এলাকায় অনুষ্ঠিত মিছিলটিতে কয়েকশত মানুষ অংশ নেয়।
এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আব্দুল খালেকের বসতবাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা লোহার রড,কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে হামলা চালিয়ে খালেককে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কৃষক মোঃ আব্দুল খালেক।
এ ঘটনায় পরের দিন সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাটুরিয়া থানায় ১১ জনের নামসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ছেলে মোঃ রিপন মিয়া।
মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,গত রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তিল্লীর চর এলাকার মৃত ভাসান বেপারীর ছেলে আব্দুল খালেকের বসতবাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা আব্দুল খালেকের উপর লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে হামলা করে। পরে স্থানীয়রা খালেককে উদ্ধার করে জেলার কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্মরত ডাক্তার তাকে ঢাকায় রেফার্ড করে। পরে তাকে ঢাকার গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মারা যান তিনি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ জালাল হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এছাড়া মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে দুজন আদালত থেকে জামিনে আছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ