মাধবপুরে সায়হাম গ্রুপের সৌজন্যে কৃতী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান
হবিগঞ্জের মাধবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এস.এম.ফয়সল মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।এ উপলক্ষে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নোয়াপাড়ায় সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কলেজের পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ এ.বি.এম.হুমায়ূনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল।সহকারী অধ্যাপক নাসরিন হক এবং সহকারী অধ্যাপক মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, সায়হাম গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মো. ইশতিয়াক আহমেদ ও সৈয়দ মো. সাফকাত আহমেদ।আরও বক্তব্য দেন মাধবপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, অবসর প্রাপ্ত অধ্যক্ষ পংকজ কুমার রায়, আজগর আলী, ক্যাপ্টেন (অব.) লিয়াকত হোসেন প্রমুখ।পরে প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার ২৯টি স্কুল, কলেজ,মাদ্রাসার ৩৩১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ ১৭ লক্ষ ৫০ হাজার টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্য সায়হাম গ্রুপের চেয়ারম্যান বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি নোয়াপাড়ায় একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করবেন। তাছাড়া উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে অসহায় ছাত্র-ছাত্রীদের জন্য তিনি প্রতি বছর এক লক্ষ টাকা করে অনুদান দেবেন।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত