ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আটোয়ারিতে সরকারি রাস্তা থেকে শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৪-২-২০২৪ বিকাল ৫:৩১

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া চুচুলি এলাকায় সরকারি রাস্তা থেকে ৯৭ টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে, শ্রী শচীন শর্মা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।তিনি ওই এলাকার নগেন্দ্র শর্মার ছেলে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি)দুপুরে ও বৃহস্পতিবার দিনভর গাছগুলো কাটা হয়।সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়,রাস্তাটির পাকাকরনের কাজ চলমান রয়েছে। ২৫-৩০ টি ইউক্যালিপটাস গাছ কেটে রাস্তায় ফেলে রাখা হয়েছে।কিছু গাছ ট্রাক্টরে নিয়ে জুয়েল নামের এক কাঠ ব্যবসায়ী ঠাকুরগাঁও নামাযপাড়া বাজারের স,মিলে নিয়ে গেছে।বাকি আরও কয়েকটি গাছ আছে সেগুলোর কাটা চলমান ছিল। এর আগে বৃহস্পতিবার কিছু গাছ কেটে নেওয়া হয়েছে ওই রাস্তা থেকে।
জানা যায়,গত কয়েক বছর আগে রাস্তার ধারে গাছগুলো রোপন করা হয়।সম্প্রতি গাছ কাটার জন্য উপজেলায় আবেদন করলে ইউনিয়নের উপ-সহকারি ভুমি কর্মকর্তা ও সার্ভেয়ার রাস্তায় গাছ পড়েনি প্রতিবেদন দেন। তবে অনুমোদন দেয়ার আগেই গাছগুলো কেটে নেয়া হচ্ছে। অভিযোগ রয়েছে ইউনিয়ন ভুমি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সাথে অর্থের সমঝোতায় গাছগুলো কাটা হয়।
যদিও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেন অর্থের বিষয়টি অস্বীকার করে বলেন, উপজেলায় গাছ কাটার অনুমতি চেয়েছিল,কিন্তু উপজেলা প্রশাসন অনুমতি  দেয়ার আগেই গাছগুলো কেটেছে।কিছু গাছ জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।
অভিযুক্ত শচীন শর্মার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান জানান,অভিযোগ পেয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে