ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সাটুরিয়ায় স্ত্রীকে হত্যার তিন ঘন্টার মধ্যে ঘাতক স্বামী গ্রেফতার: রহস্য উৎঘাটন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৪-২-২০২৪ রাত ১০:২৯

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্ত্রী শারমীন আক্তার (৩০) কে হত্যার দায়ে দ্বিতীয় স্বামী রতন (৩১)কে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে হত্যার মূল রহস্য উৎঘাটন ও হত্যার কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার পুর্ব কুষ্টিয়া এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়। হত্যাকারী রতন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রামের রাজ্জাক মুন্সির ছেলে। সে স্থানীয় একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করে।

এরআগে আজ দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের দোতরা গ্রামে অবস্থিত কৃষি ইনস্টিউটিটের পশ্চিম পাশ থেকে স্ত্রী শারমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, গত ১৫ বছর আগে উপজেলার ধানকোড়া ইউনিয়নের বরুন্ডি এলাকার আব্দুল মান্নান ওরফে মানুর মেয়ে শারমিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার হাসাদা গ্রামের তহিরুদ্দীনেে ছেলে মনোয়ারের। এরপর গত ৮/১০ বছর পুর্বে প্রথম স্বামীকে নিয়ে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রামের রাজ্জাক মুন্সির বাড়িতে ভাড়া থাকতো শারমিন। সেই সুবাদে বাড়ির মালিক রাজ্জাক মুন্সির ছেলে রতনের সাথে শারমিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তারা গোপনে বিয়ে করে। বিষয়টি প্রথম স্বামী মনোয়ার জানতে পারলে শারমিনের সাথে মনোয়ারের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর আসামী রতন ও শারমিনের সংসারে একটি সন্তানের জন্ম হয়। বর্তমানে তাদের ১৮ মাসের একটি সন্তান রয়েছে কিন্তু প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হয়। পরে শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে আসে শারমিন। এদিকে প্রথম স্বামীর ঘরেও শারমিনের সন্তান থাকার সুবাদে প্রথম স্বামীর সাথে শারমিনের প্রায় কথা হয়। এজন্য সেই সন্তানের মায়ায় প্রথম স্বামীর সংসারে ফিরে আসতে চায় শারমিন। বিষয়টি জানতে পেরে দ্বিতীয় স্বামী রতন ক্ষিপ্ত হয়ে যায় এবং কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে শারমিনকে কৃষি ইনস্টিটিউটের পাশে দেখা করতে বলে। সেখানে রতন শারমিনকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে এবং কৌশলে নিজের কাছে লুকিয়ে রাখা ছুরি দিয়ে শারমিনের গলা কেটে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায়। 

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম মোল্যা জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শারমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এরপর হত্যাকারীকে ধরকে মাঠে নামে পুলিশের টিম। পরে পুলিশের অভিযানে ঘটনার তিন ঘন্টার মধ্যে হত্যাকারী রতনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে৷ পরে তার দেখানো মতে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা