মায়ানমার অনেক আগে থেকেই চাচ্ছে বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য-র্যাব মহাপরিচালক
মায়ানমার মাদক চোরাচালানের প্রধান রুট উল্লেখ করে র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, এটি এখন রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। মায়ানমার অনেক আগে থেকেই চাচ্ছে বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য। রোহিঙ্গা ঢোকানো থেকে শুরু করে পায়ে পাড়া দিয়ে রাজনৈতিক উস্কানী দিচ্ছে। নতুন প্রজন্মকে বাচাতে হলে শুধু বই খাতা দিলে হবে না। শুরু থেকেই বাচ্চাদের গড়ে তুলতে হবে। মূল নীতি নৈতিকতা পরিবার থেকে শিখতে হবে, এক্ষেত্রে অভিভাবকদের মূল ভূমিকা রয়েছে।
আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এম এ খালেক ডিগ্রী কলেজ মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক আরো বলেন, মাদক এখন আকাশ, নৌপথ দিয়ে এবং মায়ানমার থেকে বেশি আসছে। এটি পরিকল্পিতভাবে পাঠানো হচ্ছে। আমরা জাল ফেলে রেখেছি, মায়ানমারের সবচেয়ে বড় গ্যাংস্টাকে জালের মধ্যে ফেলেছি, আমরা কিছু করতে পারবো। মাদক নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ। যে কোনো মূল্যে মায়ানমার রুট বন্ধ করা হবে।তিনি আরো বলেন, পরবর্তী প্রজন্মের কাছে যদি মাদক চলে যায়, এটা একটা জাতিকে ধ্বংস করার পরিকল্পনা। ভারতীয় সমান্ত নিয়ন্ত্রণ করা হলেও মায়নমার, ইয়ারা, আইসসহ বিভিন্ন মাদক সমানে পাচার করছে। মাদক নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন ও অল আউট অ্যাকশনে যেতে হবে। গডফাদার, কিশোরগ্যাং কাউকেই ছাড় দেয়া হবে না।
আলোচনা সভা শেষে ২০২৩ সালের কাশিয়ানী উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১০৯ জন শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও জন প্রতি ১০ হাজার তরে বৃত্তির টাকা তুলে দেন র্যাব মহাপৃরিচালক এম খুরশীদ হোসেন।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী