ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ২১ বছর পর গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৬-২-২০২৪ দুপুর ৪:৩৩

মানিকগঞ্জের সিংগাইর থানায় গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ মামলায় দীর্ঘ ২১ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবুল মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব।রোববার রাত পৌনে ১১ টার দিকে সিংগাইর উপজেলার ভূমদক্ষিন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবুল মিয়া (৪৫) সিংগাইর উপজেলার  ধল্লা উত্তর পাড়া গ্রামের গেদা ফকিরের পুত্র।সোমবার (২৬ ফেব্রুয়া‌রি) সকালে এক প্রেস বিজ্ঞ‌প্তির ম‌াধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত করছেন র‌্যাব ৪ মানিকগঞ্জ,সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।

প্রেস বিজ্ঞ‌প্তিতে র‌্যাব জানায়, ভিকটিম গার্মেন্টেস কর্মী সিংগাইর থানাধীন ধল্লা চর উলাইল সাকিনে বসবাস করতো। সে ঢাকা জেলার হেমায়েতপুরে একটি গার্মেন্টেসে চাকুরী করতো। গার্মেন্টেসে আসা যাওয়ার পথে বিবাদী আবুল মিয়া ভিকটিমকে প্রায় কুপ্রস্তাব দিত। ভিকটিম তার কুপ্রস্তাবে সাড়া না দিলে বিবাদী আবুল মিয়া ভিকটিমের প্রতি ক্ষিপ্ত হয়ে গার্মেন্টস থেকে আসার পথে সিংগাইর থানাধীন ধল্লা বাজারে পৌছালে পূর্বে থেকে ওৎ পেতে থাকা বিবাদী আবুল মিয়া, মানিক, খালেক ও কালাম ভিকটিমকে মুখ ও গলা চেপে ধরে জোরপূর্বক অপহরণ করে ধল্লা ইউনিয়নস্থ জনৈক ফজলু মিয়ার গাজিন্ধার চকে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে দলবদ্ধ ভাবে গণধর্ষণ করে আহত অবস্থায় ফেলে রাখে। পরে স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ভিকটিমের বাবা ভোলা বাদী হয়ে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি গনধর্ষণ মামলা দায়ের করে। এই মামলায় আবুলের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরপর থেকে আসামী আবুল মিয়া বিভিন্ন ছব্দবেশে পলাতক ছিলেন। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা