নাঙ্গলকোটে চলাচলের রাস্তাকে কেন্দ্র করে বাড়িতে হামলা ও ভাংচুর
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা মধ্য পাড়া গ্রামে এক পরিবারের চলাচলের পথকে কেন্দ্র করে ওই পরিবারের সদস্যদের উপর হামলা ও বাড়ির সীমানাপ্রচীর ভাংচুর, ইন্টারনেট ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে ওই গ্রামের ওসমান আলীর ছেলে নুরুল হক এবং নুরুল হকের ছেলে সালেহ আহমেদ ও কাহারের বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বাঙ্গড্ডা গ্রামের মৃত মাষ্টার হোসেন আলীর ছেলে আবুল কালামের সাথে পাশ্ববর্তী নুরুল হকের সাথে জায়গাজমি সংক্রান্ত ঝামেলা চলে আসছে। এই ঘটনায় নুরুল হক আবুল কালামের তিন শতক জমি দখল করে রেখে আবুল কালামের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। আবুল কালাম বাঁধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তার বাড়ির ইন্টারনেট ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে, নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ক্যামেরা গোপনে খোলে নিয়ে যায় অভিযুক্তরা।
ভোক্তভূগী আবুল কালাম বলেন, আমার উপর একাধিকবার হামলা করা হয়েছে। গত (২৩শে ফেব্রুয়ারি) শুক্রবার রাতে আবারও হামলা করা হয়েছে, এই ঘটনায় পূর্বেও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা ছিলো, এবং শনিবার পুনরায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এবিষয়ে অভিযুক্ত কাহার অভিযোগের বিষয়টি অস্বীকার করেন।
নাঙ্গলকোট থানার এসআই সোহেল মিয়া বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত