ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জবির দ্বিতীয় ক্যাম্পাসে পরিকল্পনা ও প্রকৌশল ভবন ও ঘাট নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৬-২-২০২৪ বিকাল ৫:৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) নতুন ক্যাম্পাসে ‘পরিকল্পনা ও প্রকৌশল ভবন’ ও ‘ঘাট’ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসে এই নির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

এসময় কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যে জায়গা দেয়া হয়েছে তাতে কাঠামোগত যে স্থবিরতা ও প্রতিবন্ধকতা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করার আহবান জানিয়ে উপাচার্য ড. সাদেকা হলিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একাডেমিকভাবে যেভাবে এগিয়ে রয়েছে ঠিক অবকাঠামোগতভাবে ততটা পিছিয়ে আছে। আর একারনেই আমাদের প্রধানমন্ত্রী সীমিত সম্পদের মধ্যে থেকেও জবির জন্য এতো বিশাল জমির ব্যবস্থা করে দিয়েছেন কারন তিঁনি শিক্ষানুরাগী, গবেষনায়, নারীর ক্ষমতায়নে বিশ্বাসী, বৈষম্যহীন সমাজ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের মাস্টারপ্ল্যান ও ডিজাইন অবশ্যই আমাদের শিক্ষকদের সাথে নিয়ে তৈরি করা উচিত, কারন বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন অনুষদ, বিভাগের কাঠামো হবে বিষয়ভিত্তিক। তাছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে নাকি এসবেরও খেয়াল রাখতে হবে। আর বর্তমান ক্যাম্পাসে আমার শিক্ষক-শিক্ষার্থীরা চরম বিপর্যয় এবং ঝুঁকির মধ্যেও রয়েছে যেকারনে আমাদের নতুন ক্যাম্পাস নির্মাণ প্রক্রিয়া দ্রুত হওয়া উচিত।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী