কুয়াকাটায় লেকে মিললো ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ
পটুয়াখালীর কুয়াকাটায় ৩১৩ এগ্রো ফার্মের লেকে জাল টেনে ৬০০ গ্রাম ওজনের একটি রুপালী ইলিশ মাছ পাওয়া গেছে। এই লেকের পাশদিয়ে বয়ে গেছে খাপড়াভাঙ্গা নদী যেখান থেকে এই লেকে ইলিশটি প্রবেশ করতে পারে বলে ধারনা এই তাদের। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডালবুঞ্জ এলাকায় ৩১৩ এগ্রো ফার্মের লেক থেকে ইলিশ মাছটি পাওয়া যায়।
৩১৩ এগ্রো ফার্মের চেয়ারম্যান হাবিবুর রহমান মিজবাহ বলেন, আমাদের ফার্মের লেকে জাল টেনে মাছ ধরার জন্য জাল ফেললে অন্য মাছের সঙ্গে ইলিশ মাছটি দেখে অনেকে হতবাক হয়ে যাই। বিষয়টি প্রথমে বিশ্বাস হয়নি। পরে ভালোভাবে পরীক্ষা করে মাছটি ইলিশ বলেই নিশ্চিত হয়েছি।
৩১৩ এগ্রো ফার্মের পরিচালক মো. আরিফ বিল্লাহ জানান, আমাদের ধারনা ছিল কিন্তু ইলিশ মাছ পেয়ে আমরা অবাক হয়ে যাই। মাছটিকে আমরা খাওয়ার জন্য রেখেছি।কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পুকুরে বা নদীর পানিতে ইলিশের স্বাদ ও গন্ধ সমুদ্রের মতো ঠিক থাকে না। নদীর তীরবর্তী এলাকা হওয়ায় অন্য মাছের সঙ্গে মাছটি পুকুরে আসতে পারে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে