মানিকগঞ্জে গাড়ির ব্যাটারি চুরি করে পালানোর সময় যুবক আটক
মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাকের ব্যাটারি চুরি করে পালানোর সময় কৌশলে এ যুবক চোরকে হাতে নাতে আটক করা হয়েছে। পরে ৯৯৯ এ কল দিয়ে পুলিশে সোর্পদ করেছে তাকে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার গালা ইউনিয়নের ঝিটকা গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম জীবন মোল্লা (২৫)। সে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কান্দালংকা গ্রামের বিলু মোল্লার ছেলে ও ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মোস্তফা মোল্লার ভাতিজা।
স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৬টার দিকে ঝিটকা গরুহাটে ট্রাকটি রেখে যায় সুজন মিয়া। ট্রাকের ব্যাটারিটি শিকল দিয়ে তালাবদ্ধ ছিল। কিন্তু আশপাশে কেউ না থাকার সুযোগে ট্রাক থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছিলো মাদকাসক্ত জীবন মোল্লা নামের ওই যুবক। পরে বিষয়টি দেখতে পায় ট্রাকের মালিক সুজন মিয়ার মা হোসনে আরা বেগম। পরে তিনি কৌশলে তার ছেলেকে ডেকে এনে, গরুহাটা থেকে ৩০০ গজ দূরে তালেব মাস্টারের বাড়ির সামনের পাকারাস্তা থেকে চোরকে ব্যাটারি সহ আটক করে।
ট্রাকের মালিক সুজন মিয়া বলেন, আমার গাড়ির ব্যাটারি চুরি করে নিয়ে পালানোর সময় আমারা মা চোরকে দেখে আমাকে ফোন দেয়। পরে কৌশলে রাস্তা থেকে হাতে নাতে চোরকে আটক করি। এরপর ৯৯৯ এ কল দিয়ে চোরকে পুলিশে সোর্পদ করেছি।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম জানান, ব্যাটারি চোরকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর